হাসপাতালে রোগী দেখতে স্বামীর ইজিবাইকে যাচ্ছিলেন স্ত্রী ও ছেলে। পথে ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়েন মা-ছেলে। এতে ঘটনাস্থলেই মা নিহত হন। হাসপাতালে নেওয়ার পর ছেলেকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলা শহরের চৌধুরী মোড় এলাকায় লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কে ইজিবাইকটিকে ধাক্কা দেয় ট্রাক।
নিহত দুজন হলেন মঞ্জিলা বেগম (৩২) ও তাঁর ছেলে সাজেদুল ইসলাম (৪)। মঞ্জিলা কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী।